আজ বিশ্ব নারী দিবস, জেনেনিন এর ইতিহাস - The News Lion

আজ বিশ্ব নারী দিবস, জেনেনিন এর ইতিহাস



দি নিউজ লায়নঃ   আজ বিশ্ব নারী দিবস। সারা বিশ্বে প্রতিবছর ৮ মার্চ পালিত হয় দিবসটি। এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস।  ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে এই দিনটিকে ” আন্তর্জাতিক নারী দিবস ” হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। 


যদিও ১৯৯১ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই দিন কে নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে। ১৯৫৭ সালের এ দিনে আমেরিকার নিউইয়র্কে তৈরী পোশাক শিল্পে কর্মরত মহিলা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে নির্যাতনের ঘটনা ঘটেছিল। এই ঘটনা টি ছিল নারীদের প্রতি পুজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বহিঃপ্রকাশ। 


প্রতিবাদের ধারাবাহিকতায় নিউইয়র্ক শহরেই ১৯১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল বিশাল নারী সমাবেশ। ১৯১০ সালে ডেনমার্কের কোপেন হেগনে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। সেখানে ৮ই মার্চকে বিশ্ব নারী দিবস হিসাবে পালনের প্রস্তাব করেন জার্মান নেত্রী ক্লারা সেৎকিন। পরিশেষে জাতিসংঘ এই দিবস টি তার সদস্য দেশ সমূহে বিশ্ব নারী দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.